ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ইয়াশ-তটিনীর ‘তোমার জন্য মন’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 26

মফস্বলের দুই তরুণ-তরুণীর প্রেম, সম্পর্ক ও টানাপড়েনের গল্প নিয়ে ওটিটিতে আসছে ওয়েব কন্টেন্ট ‘তোমার জন্য মন’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

বৃহস্পতিবার থেকে চরকিতে দেখা যাবে এই ছবিটি। প্রকাশিত ট্রেইলারে দেখা যায়, বেড়াতে গিয়ে পিউর সঙ্গে পরিচয় হয় রওনকের। ধীরে ধীরে জন্ম নেয় প্রেম। কিন্তু পরিবারকে জানাতে গেলে সামনে আসে রওনকের আসল পরিচয়, শুরু হয় সম্পর্কের দ্বন্দ্ব।

পরিচালক শিহাব শাহীন জানান, এটি একটি ফিল-গুড রোমান্টিক গল্প। তিনি বলেন, ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়’ কিংবা ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’—এই দর্শনের ভিত্তিতেই গল্পটি নির্মাণ করা হয়েছে। তাঁর মতে, মানুষের পরিচয়ের চেয়ে কাজই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ—এই ভাবনা থেকেই গল্পের জন্ম।

তিনি আরও জানান, গল্পের পরিণতি দর্শক সহজে অনুমান করতে পারবে না, শেষটা হবে অপ্রত্যাশিত।

পিউ চরিত্রে অভিনয় করা তানজিম সাইয়ারা তটিনী বলেন, গল্পের বাঁক তাকে সবচেয়ে বেশি টেনেছে—একজন আবেগপ্রবণ, সিদ্ধান্তহীন মেয়ের আত্মোপলব্ধির যাত্রাই এখানে ফুটে উঠেছে।
রওনক চরিত্রে ইয়াশ রোহান জানান, তিনি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের নাম নয়, নিজের কর্ম দিয়ে পরিচিত হতে চায়।

এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলু। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন। শুটিং হয়েছে যশোর এবং কক্সবাজারে।

গরুর মাংস খেতে ভালোবাসেন রণবীর কাপুর

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ইয়াশ-তটিনীর ‘তোমার জন্য মন’

আপডেট সময় ১১:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫