শিরোনাম :
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে আইনের ফাঁকফোকরে অপরাধীদের বেশি দিন আটকে রাখা যায় না : আইজিপি হাকিমাবাদে বার্ষিক ঈদ-এ-মিলাদুন্নবী স. মহফিল অনুষ্ঠিত নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে

ভেনিস উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি উৎসবের ‘হরাইজনস’ বিভাগে অন্যান্য দেশের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে, যেখানে বাংলাদেশি এই সিনেমাটির নাম উঠে আসে। এই বিভাগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৯টি সিনেমা নির্বাচিত হয়েছে, যেখান থেকে জুরি বোর্ড সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন পুরস্কারের জন্য বিজয়ী বেছে নেবে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির অতিথি চরিত্রে অভিনয় করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, এটি শুধু একজন নির্মাতার নয়, বরং পুরো বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্যই এক বড় অর্জন।

নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, সিনেমাটি জমা দেওয়ার পরপরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন তিনি, যা থেকে নির্বাচিত হওয়ার আশা জেগেছিল।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। আরও আছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীসহ অনেকে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভেনিস উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা

আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬