শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতার ডাক চীন, রাশিয়া ও ভারতের সান্তাহার বাফার গুদামে আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনে ও কম আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার পাকিস্তান থেকে সরে ভারতের দিকে ঝুঁকছে চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা ইরাকের ড্রোন হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, বাড়ছে তেলের দাম শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় নির্বাচনে: প্রতিমন্ত্রী স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক দলীয় প্রতীকবিহীন স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

যে কারণে নিপুণের প্যানেলে থাকছেন না শাহ, শাহনূর ও ডিএ তায়েব

বাংলাদেশ শিল্পী সমিতির বিগত নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের প্যানেলে থাকা অভিনেতা নানা শাহ, শাহনূর ও ডিএ তায়েব এবারে নির্বাচনে সরে দাঁড়িয়েছেন। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল থেকে নির্বাচন করতে পারেন এসব তারকারা।

নানা শাহ বলেন, শিল্পী সমিতির নির্বাচনের পর নিপুণ আমাদের কোনো কথা রাখেননি। তার প্যানেলে গিয়ে ভুল করেছিলাম। আমি এবং ডি এ তায়েব তার সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম। তারা কথা দিয়েছিল যে সিনেমা নির্মাণ করবে। তারা কথা দিয়েছিল ছয়টি সিনেমা নির্মাণ করবে। দুবছরে শিল্পী সমিতির সফলতা দেখছি না। ওই কমিটিতে গিয়ে আমরা ভুল করেছি।

চিত্রনায়িকা শাহনূর বলেন, এই প্যানেলে থাকছি না, তার কারণ অনেক কিছুই জানতে পারতাম না। আমার অগোচরে সবকিছু হতো। শুধু কোনো মিটিং হলে জানতে পারতাম। তারা কোথাও গেলে জানতে পারতাম না। এসব কারণে এই প্যানেলে এবার থাকার কোনো ইচ্ছা নেই আমার।

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। সেটা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে। শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে আছেন খোরশেদ আলম খসরু, আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেও পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন নিপুণ আক্তার। কয়েক দিনের মধ্যেই প্যানেল ঘোষণা করবেন তিনি। এ ছাড়া সাবেক সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আলাদা একটি প্যানেলে নির্বাচন করার কথা জানিয়েছেন।

আরও পড়ুন : সংগীতশিল্পী সাদী মহম্মদ মারা গেছেন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দলীয় প্রতীকবিহীন স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যে কারণে নিপুণের প্যানেলে থাকছেন না শাহ, শাহনূর ও ডিএ তায়েব

আপডেট সময় ০৮:১৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪