ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই : মির্জা ফখরুল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাবেন ডা. জাহিদ দেশি-বিদেশি চিকিৎসকেরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন

আবারো আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

আবারও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে একই সময়ে কাছাকাছি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে। এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপি তেমন কোনো বড় আন্দোলন কর্মসূচি দেয়নি। ভোটের প্রায় সাড়ে তিন মাস পর এবার তারা ঘোষণা করল কর্মসূচি। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। ওদিন বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা।

বিএনপির কর্মসূচি ঘোষণার একদিন পর রোববার (২১ এপ্রিল) বিএনপি ঘোষিত সমাবেশের দিনেই তাদের স্থানের কাছাকাছি এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দেশের প্রধান দুটি দলের আবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। এর আগেও একই দিনে এমন সমাবেশ ও শন্তি সমাবেশকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সবশেষ গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বড় কর্মসূচি পালন করে বিএনপি। সেদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেন দলটির নেতারা। আবার একই দিনে ছিলো আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এদিন অরাজকতা এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে। এক পুলিশ সদস্য নিহত হন। আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের অনেকে আহত হন। প্রধান বিচারপতির বাসবভনসহ বেশকিছু স্থাপনা আক্রান্ত হয়। এসব ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিবসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা গ্রেপ্তার হন।

আরো পড়ুন : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আবারো আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট সময় ১০:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪