সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থা বেশ সংকটপূর্ণ হওয়ায় দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনতার মাঝে উৎকণ্ঠা বিরাজমান।
এ অবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত। তারা সকল নেতাকর্মীসহ দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন থানার নেতৃবৃন্দ, ছাত্রদলের কর্মী ও সমর্থকরা। পুরো মাহফিল জুড়ে দেশনেত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও উদ্বেগ প্রকাশ পায় নেতাকর্মীদের মধ্যে।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 








