শিরোনাম :
ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা রুশ ডিজেল চুক্তিতে ট্রাম্পের নতুন ঝড়, ভোটের আগে বাড়ছে অস্বস্তি দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াতে ১৬ নির্দেশনা আবুধাবিতে জয় থেকে ৭ উইকেট দূরে বাংলাদেশ, ড্রয়ের আশায় আফগানরা ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ অপবাদ দিয়ে গৃহবধূর চুল কাটা, যুবককে গাছে বেঁধে নির্যাতন সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, নয়াদিল্লিতে হাজারো মানুষের ঢল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৩০৭ জান্নাতুন হত্যা: ফরেনসিক পরীক্ষায় যাচ্ছে সোয়াব

মোংলায় দেশীয় অস্ত্র হাত বোমা বিদেশী পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রুপসা উপজেলার খেঁজুরতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, হাত বোমা ও বিদেশী পিস্তুলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে

অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রুপসা উপজেলার খেঁজুরতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হাত বোমা ও বিদেশী পিস্তুলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। এসময় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত আরো বিভিন্ন আলামত জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা উপজেলাধীন খেজুর তলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ (২৯) এবং তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) কে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশী ৯এমএম পিস্তল এবং ২টি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক ‍জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক এলাকায় তাদের আরও কয়েকটি আস্তানা রয়েছে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও ২টি ওয়ান শুটার গান, ৩টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্থান্তর করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জান্নাতুন হত্যা: ফরেনসিক পরীক্ষায় যাচ্ছে সোয়াব

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় দেশীয় অস্ত্র হাত বোমা বিদেশী পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

আপডেট সময় ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রুপসা উপজেলার খেঁজুরতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হাত বোমা ও বিদেশী পিস্তুলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। এসময় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত আরো বিভিন্ন আলামত জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা উপজেলাধীন খেজুর তলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ (২৯) এবং তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) কে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশী ৯এমএম পিস্তল এবং ২টি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক ‍জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক এলাকায় তাদের আরও কয়েকটি আস্তানা রয়েছে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও ২টি ওয়ান শুটার গান, ৩টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্থান্তর করা হয়।
আরো পড়ুন : ১৬ বছর পর নতুন রুপে উম্মুক্ত হবে মোংলা বন্দর শ্রমিক সংঘ

Share this news as a Photo Card