শিরোনাম :
ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা রুশ ডিজেল চুক্তিতে ট্রাম্পের নতুন ঝড়, ভোটের আগে বাড়ছে অস্বস্তি দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াতে ১৬ নির্দেশনা আবুধাবিতে জয় থেকে ৭ উইকেট দূরে বাংলাদেশ, ড্রয়ের আশায় আফগানরা ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ অপবাদ দিয়ে গৃহবধূর চুল কাটা, যুবককে গাছে বেঁধে নির্যাতন সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, নয়াদিল্লিতে হাজারো মানুষের ঢল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৩০৭ জান্নাতুন হত্যা: ফরেনসিক পরীক্ষায় যাচ্ছে সোয়াব

মোংলায় বহুল আলোচিত তালুকদার আখতার ফারুক গ্রেপ্তার

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলার বহুল আলোচিত ধর্নাঢ্য ব্যবসায়ী তালুকদার আখতার ফারুক (৬০) অবশেষে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। রোববার পুলিশ তাকে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলেও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেছিলেন। মামলায় তার বিরুদ্ধে দুশ্চরিত্র, লম্পট ও একাধিক বিবাহ পাগল মানুষ বলে অভিযোগ আনা হয়।
মামলার বরাত দিয়ে মোংলা থানার পুলিশ জানায়, তালুকদার আখতার ফারুক বছর দুয়েক আগে জরিনা বেগম  ৩৭ বছরের এক দরিদ্র নারীকে বিয়ে করার পর থেকেই নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ শনিবার রাত ৯টায় নিজ মালিকানাধীন শহরের সিঙ্গাপুর আবাসিক হোটেলে ওই নারীকে তালুকদার আখতার ফারুক ও তার হোটেলের ম্যানেজার আক্তার হোসেন মিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালায়।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই মোংলা থানায় মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আখতার ফারুক ও তার সহযোগী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে।
উল্লখ্য, বিপুল পরিমাণ অর্থ বৃত্তের মালিক হলেও তালুকদার আখতার ফারুকের বিরুদ্ধে ডজন ডজন বিয়ে করার কারণে তিনি শহরে বেশ সমালোচিত।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জান্নাতুন হত্যা: ফরেনসিক পরীক্ষায় যাচ্ছে সোয়াব

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় বহুল আলোচিত তালুকদার আখতার ফারুক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলার বহুল আলোচিত ধর্নাঢ্য ব্যবসায়ী তালুকদার আখতার ফারুক (৬০) অবশেষে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। রোববার পুলিশ তাকে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলেও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেছিলেন। মামলায় তার বিরুদ্ধে দুশ্চরিত্র, লম্পট ও একাধিক বিবাহ পাগল মানুষ বলে অভিযোগ আনা হয়।
মামলার বরাত দিয়ে মোংলা থানার পুলিশ জানায়, তালুকদার আখতার ফারুক বছর দুয়েক আগে জরিনা বেগম  ৩৭ বছরের এক দরিদ্র নারীকে বিয়ে করার পর থেকেই নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ শনিবার রাত ৯টায় নিজ মালিকানাধীন শহরের সিঙ্গাপুর আবাসিক হোটেলে ওই নারীকে তালুকদার আখতার ফারুক ও তার হোটেলের ম্যানেজার আক্তার হোসেন মিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালায়।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই মোংলা থানায় মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আখতার ফারুক ও তার সহযোগী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে।
উল্লখ্য, বিপুল পরিমাণ অর্থ বৃত্তের মালিক হলেও তালুকদার আখতার ফারুকের বিরুদ্ধে ডজন ডজন বিয়ে করার কারণে তিনি শহরে বেশ সমালোচিত।
আরো পড়ুন : সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী মৎস্য দূর্বত্তচক্রের দু’সদস্য আটক 

Share this news as a Photo Card