শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

মোংলায় স্বস্তির বৃষ্টি

মাসুদ রানা, মোংলা
আহা বৃষ্টি ! ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে হঠাৎ বৃষ্টি! এরচেয়ে আনন্দের খবর আর কিছুই ছিলোনা মোংলাবাসীর। টানা দেড়মাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে মোংলায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। শুক্রবার (৩ মে) সোয়া চারটার দিকে হিমেল বাতাসের সঙ্গে শহরজুড়ে কয়েক মিনিট বৃষ্টি নামে। মোংলা আবহাওয়া অফিস জানিয়েছেন, আজ শুক্রবার মোংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং এর মধ্যেই শেষ বিকালে এক পশলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরিমাণ ছিল শূন্য দশমিক ছয় মিলিমিটার।

পৌর শহরের মিয়াপাড়া, কলেজমোড়, শেহালাবুনিয়াসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে দুপুরের পর থেকে মোংলার আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

দুপুরের পর আকাশে কালো মেঘ দেখে বৃষ্টি যে খুবই কাছে, তা আর বুঝতে বাকি থাকে না গরমক্লিষ্ট এ শহরের মানুষের কাছে। তাই মেঘের ডাক শুনে অনেকের মন আনন্দ নেচে ওঠে। বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিতে থাকেন কেউ কেউ। টানা দেড় মাস তীব্র তাপপ্রবাহের মতো গরমে এর আগে কখনো পড়েনি।

দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আগে কেউ দেখেনি৷ প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। সারাদেশের মানুষের মতো বৃষ্টির অপেক্ষায় মোংলা ও উপকূলীয় এলাকার মানুষ।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারন অর রশিদ বলেন, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার তথ্য আগেই দিয়েছি। আজ মোংলায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বৃষ্টি নামায় মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন।

আরো পড়ুন : মোংলায় চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান হতে চান ১৪ জন, সবাই আওয়ামী লীগের 

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় স্বস্তির বৃষ্টি

আপডেট সময় ০৭:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪