ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান ওসমান হাদির ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই : মির্জা ফখরুল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন মেয়র আব্দুল খালেক

মাসুদ রানা,  মোংলা
আসন্ন উপজেলা নির্বাচনে শান্তি-উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আ: খালেক বলেছেন, মোংলা এক সময় ছিল  অচল । ২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকার মোংলা-রামপালে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এক সময় সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের জনপদ বলে যে মোংলা পরিচিত ছিল, সেই মোংলা এখন শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে। এই রামপাল-মোংলায় আর সন্ত্রাসের রাজত্ব করতে দেওয়া হবে না। মোংলার মানুষ যাতে শান্তিতে বসববাস করতে  আপনাদের চিন্তায় যাকে যোগ্য মনে করবেন  আপনারা তাকেই ভোট দিবেন।

সোমবার রাতে  মোংলা বন্দর  শ্রমিক সংঘ চত্বরে পৌর আ’লীগের আয়োজনে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১৯৯১ সাল থেকে এই পর্যন্ত আমি রামপাল-মোংলার মানুষের কাছে আমি ঋণী। আমার সফলতার  সব কিছুই এই মোংলা-রামপালের মানুষ। সুতরাং আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, মৃত্যুর আগ পর্যন্ত আমি রামপাল-মোংলার মানুষের সাথেই আছি। কারণ এই রামপাল-মোংলাই আমার প্রাণ। আমার প্রতি রামপাল-মোংলার মানুষের ভালোবাসার টান ও ঋণ কোনদিনই শোধ করতে পারব না।

পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম’র সঞ্চালনায় কর্মী সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আ’লীগের সাধারণ সাম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর কাউন্সিলর বৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা সমাবেশ অংশ নেন।

আরো পড়ুন : প্রতারণা করে বিয়ের নেশায় মোংলার বীথি আক্তার

মোংলায় দেশীয় শুটার গান সহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন মেয়র আব্দুল খালেক

আপডেট সময় ০১:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪