শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

সুন্দরবনের জীববৈচিত্র, জলজপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় প্লাস্টিক বন্ধের আহ্বান

মাসুদ রানা, মোংলা
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও তৎসংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিন। সুন্দরবন  এলাকার নদ-নদীর মাছের দেহে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। এসব মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সুন্দরবনের জীববৈচিত্র, জলজপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় প্লাস্টিক দূষণ বন্ধ করুন। কেবলমাত্র সুন্দরবন নয় সমগ্র উপকূল অঞ্চলে একবার ব্যবহার্য্য প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে।

২২ এপ্রিল সোমবার সকালে মোংলায় উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এসময়ে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল প্রমূখ।

সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন সুন্দরবন সংলগ্ন পশুর, রুপসা ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রো প্লাস্টিকে কণা পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। সুন্দরবনের ভেতরে যত্রতত্র প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায়। সমগ্র উপকূল এলাকায় একবার ব্যবহার্য্য প্লাস্টিক পণ্যে সয়লাব হয়ে গেছে। প্লাস্টিক দূষণ রোধ করতে না পারলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন : মোংলায় ডে বোট অপারেটর প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবনের জীববৈচিত্র, জলজপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় প্লাস্টিক বন্ধের আহ্বান

আপডেট সময় ০৫:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪