শিরোনাম :
গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে ২৫ প্রকল্প চলমান

গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে গলায় পেয়ারা আটকে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাপাশা বয়লা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মালেহা মুসকান জায়রা জেলার মিঠামইন উপজেলার মুরাদ ভূঁইয়ার শিশুকন্যা। সে পরিবারের প্রথম সন্তান। পৌরসভার ৭নং ওয়ার্ডের মোড়লপাড়া এলাকার বাসায় মা-বাবার সাথেই থাকত সে।

শিশুটির মামা আফফান জানান, রাতের ট্রেনে মা-বাবার সাথে জায়রার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। রেল স্টেশনের কাছে হওয়ায় শুক্রবার সন্ধ্যায় শহরের বয়লা এলাকার নানার বাসায় চলে আসেন তারা। নানার বাসায় আসার পরে তারা বুঝতে পারে শিশু জায়রার গলায় পেয়ারার টুকরো আটকে গেছে। পরিবারের লোকজন পেয়ারার টুকরো গলা থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে শহরের একটি ক্লিনিক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপসাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে শিশু জায়রার মৃত্যু হয়।

শিশু জায়রার মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজাতে ২৫ প্রকল্প চলমান

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:০২:০০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩