ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ডাকছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান বিদেশি ঋণ জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না : জামায়াতের আমির নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ অশুভ শক্তি ইসরায়েল মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ জ্বালানির ভর্তুকির বাইরেও লাগবে ৩৬ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁমকি ইরানের রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের বাবা

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, ভাই-বোনসহ আটক ৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-বোনদের বিরুদ্ধে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সফিকুল ইসলাম বেপারী (৩০)। তিনি ওই গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন– নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফি উল্লাহর ছেলে সিমা (৩০), বোন রিনা (৩৮) ও লিপি আক্তার (৩৫)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সফিকুলের সঙ্গে তার ভাই-বোনদের পৈতৃক সম্পত্তি নিতে বিরোধ চলছিল। শনিবার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে সফিকুলকে বেধড়ক মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এ সময় সফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রবিউল হক জানান, মরদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটককৃত ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন :ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান

পিটিয়ে হত্যা বিচারহীনতার সংস্কৃতি-নৈরাজ্য বন্ধের আহ্বান ওয়ার্কার্স পার্টির

দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, ভাই-বোনসহ আটক ৬

আপডেট সময় ০৬:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪