ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান ওসমান হাদির ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই : মির্জা ফখরুল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

হিট স্ট্রোকে’ রিকশা চালকের মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় এক রিকশাচালক চলন্ত রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম আব্দুল আউয়াল (৪৫)। ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে ঢামেক চত্বরে থাকা নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মৃত আউয়াল হবিগঞ্জের লাখাই সিংহগ্রামের আজম আলী ছেলে। তিনি নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকেন।

রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকার শাহবাগ থানার এসআই সুমন বসাক। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘হিট স্ট্রোকে’ তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে পুলিশ বলেন, লোকটি রিকশা চালিয়ে নার্সিং কলেজের পেছনের রাস্তায় এসে রিকশা থেকে নিচে পড়ে যান। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন : সুইমিংপুলে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হিট স্ট্রোকে’ রিকশা চালকের মৃত্যু

আপডেট সময় ১০:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪