শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

আটোয়ারীতে অগ্নিকান্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার পহেলা মে দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের হেমমনি এলাকায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকার মঈনুদ্দিনের শোয়ার ঘরের পাশে আবর্জনার স্তুপে ফেলা আগুন যুক্ত ছাই থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

আবর্জনার স্তুপ থেকে সৃষ্ট আগুন প্রথমে মঈনুদ্দিনের ঘরে লাগে, টের পেয়ে বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে। প্রচন্ড তাপদাহের কারণে লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়।

ফলে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে হামিরুল ও বাবুলের বসত ঘর সহ ১১ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এর আগেই তাদের ঘরে থাকা চাল,ডাল, আসবাবপত্র,কাপড়-চোপড়, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র ভূষ্মিভুত হয় এবং একটি গরু আগুনে ঝলসে যায়। আটোয়ারী উপজেলা প্রশাসন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং তাৎক্ষনিক পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার সহ কম্বল প্রদান করেছেন।

আরো পড়ুন : আটোয়ারীতে মহান মে দিবস পালিত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে অগ্নিকান্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

আপডেট সময় ০৯:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪