ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান ওসমান হাদির ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই : মির্জা ফখরুল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আটোয়ারীতে মহান মে দিবস পালিত

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
“ শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো বুধবার ( ১লা মে) নিজ নিজ কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে। পরে কালো ব্যাচ ধারণ করে বিভিন্ন স্লোগান সহ উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মখলেছুর রহমান।

প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলার সাবেক সফল শ্রমিক নেতা আলহাজ্ব পইম উদ্দীন আহমেদ, উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক মোঃ আলমগীর হোসেন, রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মসলিম উদ্দীন, হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, ট্রাক,ট্যাংকলড়ী, কভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিম উদ্দীন প্রমুখ।

এসময় আরও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন, আটোয়ারী উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ উপজেলার সকল শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের শ্রমজীবি মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘ মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘন্টা কাজের দাবীতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্যদিয়ে দৈনিক কাজের সময় আট ঘন্টা করার দাবী প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আরো পড়ুন :  আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ঈদ পুনর্মিলনী

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে মহান মে দিবস পালিত

আপডেট সময় ১২:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪