শিরোনাম :
সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার এইচ-১বি ভিসা অপব্যবহারে গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প একাধিকবার শুনতে হয়েছে যে ইসলামে আছে স্ত্রী পুরুষের দাস: সামান্তা রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন, ডিসেম্বরেই গ্রিডে যুক্ত সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার পায়ুপথে আমিরাত থেকে বয়ে আনল ১ কেজি সোনার ডিম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্পের সিদ্ধান্ত সরকারের ঢাকার গণপরিবহণে বিশৃঙ্খলা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মোঃ শাকিব ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শাকিব ইসলাম উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ (বামনদীঘি) এলাকার মোঃ সহিদুল ইসলামের একমাত্র ছেলে।

রবিবার ( ১ সেপ্টেম্বর) বেলা প্রায় সাড়ে ১১ টার সময় উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিব ইসলাম অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফকিরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পল্লীবিদ্যুৎ মোড়ে এসে পৌঁছালে সামনে অটোরিক্সা দেখে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। মোটরসাইকেল সহ শাকিব পাকা রাস্তার উপর পড়ে ছেঁছরে গিয়ে অটো রিক্সায় ধাক্কা লেগে মাথা সহ সর্বাঙ্গে গুরুতর আহত হয়।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক শাকিবকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর প্রায় ১টার দিকে শাকিবের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানাগেছে, শাকিব দুই বছর আগে বিয়ে করেছে। ৯ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া মোটরসাইকেল দুর্ঘনায় শাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গেছে। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরো পড়ুন : পঞ্চগড়ের আটোয়ারীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশে ব্যারিষ্টার নওশাদ জমির

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি পেল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় ০৭:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪