শিরোনাম :
তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ? চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট ৪ হাজার ২৮৪ ইউনিয়নে সাত বছরের বিচ্ছেদ ভুলে প্রিয়া রমনের কাছেই ফিরলেন রঞ্জিত নাশকতার পেছনে ৩৫ জন, যে তিন জেলায় তৈরি হচ্ছে ককটেল স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

আটোয়ারীতে হজ্জ্ব গমনেচ্ছুদের দিনব্যাপি ফ্রি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৪ সালে পবিত্র হজ্জ্ব গমনেচ্ছু পুরুষ ও মহিলাদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ মে) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন মমতাজ জামে মসজিদে দিনব্যাপি হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, আটোয়ারী হাজী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার)।

অনুষ্ঠানের শুরুতে প্রথম অধিবেশনে নতুন হাজী সাহেব/সাহেবানগনের পরিচিতি শেষে সংক্ষিপ্ত সাংগঠনিক আলোচনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ তাছির উদ্দীন।

আলহাজ্ব মোঃ রমজান আলীর সঞ্চালনায় হজ্জ্বের উদ্দেশ্য, ফজিলত ও হজ্জ্ব কত প্রকার ও কি কি, হজ্জ্বের মিকাত, ইহরাম, নিয়ত ও তালবিয়াহ সম্পর্কে আলোচনা করেন আলহাজ¦ মাওঃ মোঃ সিরাজুল ইসলাম। তাওয়াফ কি ? এর নিয়ম, মাকামে ইব্রাহিমে ২ রাকাত নামাজ, জমজমের পানি পান, সাঁই ও মাথা মুন্ডন এবং বদলী হজ্জ্ব সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্জ্ব মোঃ খায়রুল আনাম।

হজ্জ্বের মুল কার্যক্রম ঃ ইহরাম ও হজ্জ্বের নিয়ত, ৮ই জিলহজ্জ্ব মিনায় গমণ ও করনীয় সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্জ্ব মোহাম্মদ আলী। ৯ই জিলহজ্জ্ব আরাফতে গমন, অবস্থান ও করনীয় এবং ৯ই জিলহজ্জ্ব দিবাগত রাতে আরাফাত থেকে মুজদালিফায় গমন, অবস্থান ও পাথর সংগ্রহ। ১০ই জিলহজ্জ্ব এর যাবতীয় কাজ: বড় জামারায় পাথর নিক্ষেপ, কুরবানী,হলক ও তাওয়াফে জিয়ারত সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল মোত্তালেব।

১১ ও ১২ জিলহজ্জ্ব তিন জামারায় পাথর নিক্ষেপ, নফল ওমরাহ, নফল তাওয়াফ ও উমরি কাজা নামাজ সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্ব মাওঃ মোঃ খোরশেদ আলম। হজ্জ্বব্রত পালনের সামগ্রীক নিয়মাবলীর পুনরাবৃত্তি করেন, আলহাজ্ব মোঃ রমজান আলী।

প্রশিক্ষনের দ্বিতীয় অধিবেশনে, মদিনা শরীফ রওয়ানা ও প্রবেশ : মসজিদে নববীতে প্রবেশ ও রওজা মোবারক জিয়ারত সম্পর্কে আলোচনা করেন আলহাজ¦ মোঃ কলিম উদ্দীন( বলরামপুর)। মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় ও জান্নাতুল বাকী জিয়ারত, রাওজাতুম মিন রিয়াজুল জান্নাতে ২ রাকাত নামাজ আদায় সম্পর্কে আলোচনা করেন আলহাজ্ব মোঃ কলিম উদ্দীন (বি.এস.সি)।

খানায়ে কাবা তাওয়াফের নিম ও বাস্তব নমুনা মাকামে ইব্রাহিম, হাতেম, হাজারে আসওয়াদ ও মোলতাজেম সম্পর্কে ধারণা প্রদান করেন আলহাজ্ব মোঃ খায়রুল আলম।

মদীনা শরীফে দর্শনীয় স্থান সমুহ জিয়ারত ও নামাজ আদায়, বিদায়ী তাওয়াফ সম্পর্কে আলোচনা সহ প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ মোঃ আকবর আলী। আখেরী মুনাজাতের মাধ্যমে দিনব্যাপি হজ্জ্ব প্রশিক্ষনের সমাপ্তি হয়।

আরো  পড়ুন :  আটোয়ারীতে অগ্নিকান্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্থগিত হলো পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের তৃতীয় সভা, নতুন তারিখ পরে

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে হজ্জ্ব গমনেচ্ছুদের দিনব্যাপি ফ্রি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪