ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই : মির্জা ফখরুল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাবেন ডা. জাহিদ দেশি-বিদেশি চিকিৎসকেরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন

রাণীশংকৈলে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শানু(২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্র। থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তারা থানায় খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশফোর্স  ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে মৃত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম। তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। স্থানীয় কেউ কেউ শানুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেন।
এ বিষয়ে ওসি বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি। লাশ পোস্ট মর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ওসমান হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানাল মেডিকেল বোর্ড

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাণীশংকৈলে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট সময় ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শানু(২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্র। থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তারা থানায় খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশফোর্স  ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে মৃত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম। তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। স্থানীয় কেউ কেউ শানুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেন।
এ বিষয়ে ওসি বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি। লাশ পোস্ট মর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরো পড়ুন : রাণীশংকৈলে ইতির বাবার ইন্তেকালে সাংস্কৃতিক কর্মিদের শোক প্রকাশ