ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে কুলিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কুলিক নদী রক্ষার দাবিতে উপজেলা পরিষদ মেইন গেটের সামনে গতকাল শনিবার দুপুরে এক মানববন্ধন করা হয়। ” কুলিক নদী সুরক্ষা কমিটি”র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। এসময় কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা ও সদস্য-সচিব আইনজীবী মেহেদী হাসান শুভ ছাড়াও বক্তব্য দেন- উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, আ’লীগ নেতা অধ্যাপক প্রশান্ত কুমার বসাক, কমিটির উপদেষ্টা-সদস্য সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাব সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন,
ছাত্রনেতা তামিম ও সিজান মাহমুদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কুলিক নদীর ভাঙ্গন ও অবৈধ বালু উত্তোলনরোধ, অবৈধ স্থাপনা ও দখলরোধ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ সৃষ্টির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তারা সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাণীশংকৈলে কুলিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪