ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশ্ব স্বাস্থ্য সেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প ডায়াবেটিকস দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ নভেম্বর) পৌরশহরের হ্যালিপ্যাড এলাকায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক লোকমান হোসেন, কর্মসূচি সংগঠক সলিমুল্লাহ ।
উক্ত ক্যাম্প অনুষ্ঠানে বক্তার বলেন, এলাকার স্থানীয়দের মাঝে স্বাস্থ্য শিক্ষা, চোখ পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ নিতে হবে ।
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 















