শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

সাংবাদিকদের সঙ্গে রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ এবং ব্রহ্মগাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লিটন।
সভায় দুলাল হোসেন খান বলেন, তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাঁদের মাধ্যমে জনগণের কথা সঠিকভাবে তুলে ধরা সম্ভব।
নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ ও সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক ভোরের আকাশের রায়গঞ্জ প্রতিনিধি মো. একরামুল হক। পরে পবিত্র গীতা পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ দাস। সভা শেষে উপজেলার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাংবাদিকদের সঙ্গে রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় 

আপডেট সময় ০৮:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬