শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

সিরাজগঞ্জে চোরাই পণ্যসহ চারটি ট্রাক জব্দ, আটক ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চোরাই পণ্যসহ চারটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্ত:জেলা চোরচক্রের সদস্য বলছে র‌্যাব।

সোমবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তাররা হলেন- উল্লাপাড়া উপজেলার সরাতৈল গ্রামের বাসিন্দা দোকানদার আশরাফুল ইসলাম (৩৫), রায়গঞ্জ উপজেলার বাশুলিয়া গ্রামের হাফিজুল ইসলাম (২১), সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মিরাজুল ইসলাম (২১), গোডাউনের মালিক ধোপাকান্দি গ্রামের নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের বাসিন্দা ট্রাকচালক ইমরান হোসেন (৩৫), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফকিরপাড়ার আলমগীর হোসেন (২৪), পঞ্চগড় সদর উপজেলার ভুজারীপাড়ার খোরশেদ আলম (৩০) এবং একই উপজেলার পশ্চিম মলানী গ্রামের জসিম উদ্দিন (২৪)।

দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা ইলিয়াস খান বলেন, “ধোপাকান্দিতে ৩৯১ কেজি চোরাই রড বিক্রির সময় নুর ইসলাম, জসিম ও খোরশেদ এবং একই এলাকায় আশরাফুলের দোকানে সরকারি খাদ্যগুদামের ছয় বস্তা চাল ও গম বিক্রির সময় ইমরান, আলমগীর ও আশরাফুলকে আটক করা হয়।

“এ ছাড়া ৯০ কেজি কয়লা কেনাবেচার সময় হাফিজুল ও মিরাজুলকে আটক করা হয়। আটকদের কাছ ৮৪ হাজার ৪০০ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত চারটি ট্রাক জব্দ করা হয়েছে।”

আটকরা দীর্ঘদিন ধরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন পণ্য দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে এনে ধোপাকান্দি এলাকায় বিক্রি করে আসছিল বলে জানান র‌্যাব কমান্ডার ইলিয়াস খান।

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে চোরাই পণ্যসহ চারটি ট্রাক জব্দ, আটক ৮

আপডেট সময় ১২:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪