শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

রোদ-বৃষ্টির খেলা

রোদ-বৃষ্টির খেলা
রহীম শাহ

রোদ ভেসে যায়, মাঠের পাড়ে, তাই ছুটেছি মাঠে
সোনার চাদর বিছিয়ে যেন রোদরা মাঠে হাঁটে।
রোদ হেঁটে যায় এদিক-সেদিক, বেশ তো স্বাধীন তারা,
রোদ-ঝলমল দিন দুপুরে ঘুমিয়ে পড়ে পাড়া।
সূর্য যখন পশ্চিমে যায়, রোদ হেঁটে যায় পুবে
একটি মেঘের পাহাড় পেয়ে সূর্য গেল ডুবে।
রোদ পালাল এদিক-সেদিক, ডানপাশে-বামপাশে
আকাশভরা মেঘগুলো সব গড়িয়ে পড়ে ঘাসে।
দাঁড়িয়ে আছি মাঠের উপর মেঘের ভাঙা শুরু
বজ্রপাতের ঝলকানিতে বুকটা দুরু দুরু।
বৃষ্টি নেমে ভিজিয়ে দিল মিষ্টি বিকেলটাকে
আমার দুচোখ সাঁতার কাটে মেঘের ফাঁকে ফাঁকে।
আকাশ জুড়ে কান্না বুঝি বৃষ্টি ঝাপুর-ঝুপুর
বনহিজলের পাতায় পাতায় বাজছে যেন নুপূর।
ঝুপ করে সাঁঝ নামল বুঝি কাকের পিঠের মতো
ওই দিকে মা খোকনকে তার ডাকছে অবিরত।
মা ডেকেছেন-ফিরব বাড়ি; হঠাৎ করি খেয়াল,
মাঠ ও বাড়ির মধ্যিখানে বৃষ্টি হলো দেয়াল।
মায়ের কাছে ছুটে যাব বাড়িয়ে দিলাম হাত
নীল আকাশের কান্না যেন থামল অকস্মাৎ।

আরো পড়ুন : তোমার দয়ায়

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোদ-বৃষ্টির খেলা

আপডেট সময় ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

রোদ-বৃষ্টির খেলা
রহীম শাহ

রোদ ভেসে যায়, মাঠের পাড়ে, তাই ছুটেছি মাঠে
সোনার চাদর বিছিয়ে যেন রোদরা মাঠে হাঁটে।
রোদ হেঁটে যায় এদিক-সেদিক, বেশ তো স্বাধীন তারা,
রোদ-ঝলমল দিন দুপুরে ঘুমিয়ে পড়ে পাড়া।
সূর্য যখন পশ্চিমে যায়, রোদ হেঁটে যায় পুবে
একটি মেঘের পাহাড় পেয়ে সূর্য গেল ডুবে।
রোদ পালাল এদিক-সেদিক, ডানপাশে-বামপাশে
আকাশভরা মেঘগুলো সব গড়িয়ে পড়ে ঘাসে।
দাঁড়িয়ে আছি মাঠের উপর মেঘের ভাঙা শুরু
বজ্রপাতের ঝলকানিতে বুকটা দুরু দুরু।
বৃষ্টি নেমে ভিজিয়ে দিল মিষ্টি বিকেলটাকে
আমার দুচোখ সাঁতার কাটে মেঘের ফাঁকে ফাঁকে।
আকাশ জুড়ে কান্না বুঝি বৃষ্টি ঝাপুর-ঝুপুর
বনহিজলের পাতায় পাতায় বাজছে যেন নুপূর।
ঝুপ করে সাঁঝ নামল বুঝি কাকের পিঠের মতো
ওই দিকে মা খোকনকে তার ডাকছে অবিরত।
মা ডেকেছেন-ফিরব বাড়ি; হঠাৎ করি খেয়াল,
মাঠ ও বাড়ির মধ্যিখানে বৃষ্টি হলো দেয়াল।
মায়ের কাছে ছুটে যাব বাড়িয়ে দিলাম হাত
নীল আকাশের কান্না যেন থামল অকস্মাৎ।

আরো পড়ুন : তোমার দয়ায়

Share this news as a Photo Card