ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

নিলামের আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন মুস্তাফিজ

দুর্দান্ত এক আইপিএল মৌসুম শেষ করেছেন মুস্তাফিজুর রহমান। নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বিশ্ব দুয়ারে। বোলিংয়ের একঘেষেমি থেকে এনেছেন বৈচিত্র্য। চেন্নাই সুপার কিংস যেন মুস্তাফিজের পুনর্জন্ম ঘটিয়েছে। কাটার মাস্টার এবার দল পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।

আগামী মৌসুমে এলপিএলে মুস্তাফিজ খেলবেন ডাম্বুলা থান্ডার্সের হয়ে। দলটির আইকন ক্রিকেটার হিসেবেই খেলবেন বাংলাদেশি তারকা। নিজেদের ফেসবুক পেজে আজ সোমবার (১৩ মে) ফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা। বাঁহাতি এই পেসারকে পেয়ে বেশ উচ্ছ্বসিত দলটি।

ফেসবুকে মুস্তাফিজের ছবি দিয়ে ডাম্বুলা লিখেছে, ‘ফিজ অ্যালার্ট! ডাম্বুলা থান্ডার গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের ওভারসীজ (বৈশ্বিক ক্রিকেটার) আইকন মুস্তাফিজকে। তার অনবদ্য প্রতিভা ও দুরন্ত পেস ঝলক দেখতে আমরা মুখিয়ে আছি। গর্জন শুনতে থান্ডার ভক্তরা তৈরি হও।’

এলপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই। শেষ হবে ২১ জুলাই। এখনও নিলাম অনুষ্ঠিত হয়নি। এর আগেই মুস্তাফিজকে সরাসরি দলে নিয়েছে ডাম্বুলা। আইপিএলের পর এবার এলপিএলে মুস্তাফিজ কেমন করেন সেটি দেখার পালা। মহেন্দ্র সিং ধোনির পরিচর্যায় নিজেকে মেলে ধরা এই তারকার সামনে সুযোগ বিশ্ব দরবারে আরেকবার বাঘের গর্জন শোনানোর।

আরো পড়ুন : জামালের বকেয়া পরিশোধ করতে আর্জেন্টিনা ক্লাবকে ফিফার নির্দেশ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিলামের আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন মুস্তাফিজ

আপডেট সময় ০৭:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪