সিরাজগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে পাঁচ পুলিশ সাময়িক বরখাস্ত
রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্যকে (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। এরা হলেন সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলুর রহমান । রবিবার (২৪ মে) ২০২৬ ইং বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওসি ইসমাইল হোসেন বলেন, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালন করার সময় ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেলচালকের কাছ থেকে ৫ শত টাকা নিয়েছিলেন। বিষয়টি সেখানে থাকা সাংবাদিকরা টের পেয়ে আমাকে জানায়। ঘটনাটি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারকে জানানো হয়। এরপর অভিযু ক্ত ৫ পুলিশ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে তাদের পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেন তিনি। ইতোমধ্যে তারা কর্মস্থল ত্যাগ করেছেন বলে জানা যায়।
চলমান বার্তা ডেস্ক : 














