ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের জামিন

নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন মামলায় গ্রেফতার বিএনপি ও জামায়াতে ইসলামীর দুইশ’র বেশি নেতা-কর্মীকে জামিন দিয়েছে ঢাকার বিচারিক আদালত। তবে, এ দিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পুলিশের পক্ষ থেকে কেউ অংশ নেয়নি।

সিএমএম কোর্টের মো. হায়দার আলী, হাকিম নুরুল হুদাসহ তিন বিচারকের আদালতে বিকাল চারটা পর্যন্ত এসব জামিন দেয়া হয়। আইনজীবীরা জানিয়েছেন এ সংখ্যা আরো বাড়তে পারে।

জামিন পেয়েছেন এমন বিএনপি নেতারা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদ উদ্দিন এ্যানি, শামসুর রহমান শিমুল, সাইফুল ইসলাম নীরবসহ প্রমুখ।

একইসাথে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দুইটি মামলায় জামিন পেয়েছেন। এছাড়া বনানীর সেতু ভবনে হামলা মামলা থেকে জামিনে মুক্ত হয়েছেন আন্দালিব রহমান পার্থও।

এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডা. আব্দুল্লাহ মো. আবু তাহের, রাশেদুল ইসলামসহ আরো অনেকে জামিন পেয়েছেন।

আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, “শুনানির সময় আদালতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। পুলিশ উপস্থিত থাকলেও বিরোধীতা করেনি। আবার অনেকের পক্ষে আইনজীবী ছিল না। তখন আমি অনেকের শুনানি করে দেই।”

তিনি বলেন আদালত এ সময় তাদের উদ্দেশে করে বলেন, “আপনারাতো অনেক কথা বলতে পারেন, আমরা তো সব কথা বলতে পারি না। সামনের দিনগুলোতে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারি দোয়া করবেন।”

আরো পড়ুন : মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের জামিন

আপডেট সময় ০৬:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪