শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন,কে এই জেনিফার ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

চট্টগ্রাম টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) টস হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ। সাত উইকেটের সহজ জয় তুলে নিয়েছে প্রতিপক্ষ। এদিকে, এই ম্যাচের আগে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ফেলেছে নেতিবাচক প্রভাব। সবকিছু দূরে ঠেলে স্বস্তি এনে দিতে চট্টগ্রাম টেস্টে ভালো ফল করা ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই স্বাগতিকদের সামনে।

টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘উইকেট দেখে মনে হয়েছে আগে ব্যাটিং করাটা ভালো। প্রথম টেস্টের জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘আমিও চেয়েছিলাম আগে ব্যাটিং নিতে। দলের সবার মানসিক অবস্থা ভালো। আমরা ব্যাটিং পাইনি, এখন নতুন বলে বোলিংটা ভালো করতে হবে। পরবর্তীতে ব্যাটিংয়ের সময় টপঅর্ডারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এ ধরণের উইকেটে রান করার বিকল্প নেই।’

সিরিজ বাঁচাতে চট্টগ্রামে কাল মাঠে নামছে বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নেবে বোয়েসেল, আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চট্টগ্রাম টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১০:০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪