শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

রাণীশংকৈলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” এ শ্লোগানে সামনে রেখে গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টি। বুধবার (১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষ্যে পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুব সংহতির কেন্দ্রীয় নেতা ইসাহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, হরিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম,পৌর জাপা’র সভাপতি শামসুল আরেফিন ও সম্পাদক রমজান আলী।
এছাড়াও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি, সম্পাদক ও দলটির সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের নির্ভয়ে সংঘবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দলটিকে আরো সুসংগঠিত করার আহবান জানান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫