শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

রংপুরে বুড়িহাটে তুলার কারখানায় ভয়াবহ আগুন

রংপুর নগরীর বুড়িহাট বাজারে হবিবার রহমান হবির (৭৫) তুলার কারখানাসহ ৪টি ওষুধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুলার কারখানার পাশে একটি চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে নিচ থেকে নির্মাণ সামগ্রী ছাদে তোলার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সাথে বেঁধে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশে থাকা তুলার কারখানাতে আগুন লেগে যায়।
বুড়িরহাট বাজারের হোমিও চিকিৎসক আবদুল হাকিম বলেন, আমরা দেখছি একটি বালুর ট্রাক থেকে ক্রেনের সাহায্যে ছাদের ওপর বালু তোলা হচ্ছিল। এমন সময় ক্রেনটি পাশে থাকা বিদ্যুতের তারের সাথে আটকে যায়। তাৎক্ষনিক সেখানে আগুন লেগে যায়। সাথে সাথে পাশের তুলার কারখানাটি থেকে বিকট শব্দ হয়ে ধোয়া ওঠা শুরু হয় এবং সেখান থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আমরা উপায় না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেই। এরপর ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
কারখানা মালিকের ছেলে মাসুদ বলেন, কারখানাটিতে প্রায় সব মিলে ৪০ লাখ টাকার মালামাল ছিল। সব কিছু পুড়ে গেছে ভাই। আমরা এসে দেখি ফায়ার সার্ভিস এর লোকজন আগুন নিভাচ্ছে। এখন শুধু ছাই ছাড়া আর কিছুই দেখছি না। গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম বলেন, আগুন কিভাবে লাগলো এবং কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রংপুরে বুড়িহাটে তুলার কারখানায় ভয়াবহ আগুন

আপডেট সময় ১১:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫