শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

ধৈর্যের বসতঘর

ধৈর্যের বসতঘর
জাকির আবু জাফর

নির্জন পথেই হঠাৎ মান্যবর ধৈর্যের সাথে দেখা
একাকীত্বের নির্মোহ পদক্ষেপে তিনি চলমান
সমগ্র শরীর জুড়ে প্রাচীন গাম্ভীর্য
দৃষ্টিতে সাফল্যের রঙ
বললাম- মাননীয়! এতটা একাকী?
বললেন- এখন তো কেউ আর সঙ্গে রাখে না আমাকে।
কেউ জড়ায় না আমার স্থিরতার জ্যোতি।
আমাকে ঠেলেই ঠোঁট ভিজিয়ে জিহবা চাটে মানুষ।
সবাই এখন অস্থিরতার সঙ্গী!
পারিবারিক বন্ধনের ঐতিহ্য
পারস্পরিক সৌহার্দের আনন্দ
সামাজিক ঐক্যের দৃঢতা থেকে আমি নির্বাসিত
রাষ্ট্রীয় কাণ্ডে তো আমার অস্তিত্বই বিপন্ন
ক্ষমতার চৌহদ্দিতে নিষিদ্ধ হতে হতে ওপথ মাড়াই না আর
তাই রহস্যঘোরে হঠাৎ মসনদে নামে রক্তের নদী
আমার ভাই বোন বন্ধু এবং প্রতিবেশীর সঙ্গেও যোগ নেই কারো
আপনার ভাই বোন বন্ধু প্রতিবেশী! কারা?
বললেন- সংযম আমার ভাই, সহিষ্ণুতা বোন
নির্লোভ আমার বন্ধু পরিমিতি আমার প্রতিবেশী
আর জ্ঞান আমার ঘনিষ্ঠ আত্মীয়
এছাড়া পরিতৃপ্তি আমার সঙ্গী
স্থিরতার ফুলে ছড়ায় আমার খুশবু
আমার গহীনে শেকড় গেঁড়ে উঁচু হয় জ্ঞানী-বৃক্ষ
আপনার বাড়ি?
অল্পে তুষ্ট হৃদয় আমার বসতঘর

আরো পড়ুন : রোদ-বৃষ্টির খেলা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ধৈর্যের বসতঘর

আপডেট সময় ০৭:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

ধৈর্যের বসতঘর
জাকির আবু জাফর

নির্জন পথেই হঠাৎ মান্যবর ধৈর্যের সাথে দেখা
একাকীত্বের নির্মোহ পদক্ষেপে তিনি চলমান
সমগ্র শরীর জুড়ে প্রাচীন গাম্ভীর্য
দৃষ্টিতে সাফল্যের রঙ
বললাম- মাননীয়! এতটা একাকী?
বললেন- এখন তো কেউ আর সঙ্গে রাখে না আমাকে।
কেউ জড়ায় না আমার স্থিরতার জ্যোতি।
আমাকে ঠেলেই ঠোঁট ভিজিয়ে জিহবা চাটে মানুষ।
সবাই এখন অস্থিরতার সঙ্গী!
পারিবারিক বন্ধনের ঐতিহ্য
পারস্পরিক সৌহার্দের আনন্দ
সামাজিক ঐক্যের দৃঢতা থেকে আমি নির্বাসিত
রাষ্ট্রীয় কাণ্ডে তো আমার অস্তিত্বই বিপন্ন
ক্ষমতার চৌহদ্দিতে নিষিদ্ধ হতে হতে ওপথ মাড়াই না আর
তাই রহস্যঘোরে হঠাৎ মসনদে নামে রক্তের নদী
আমার ভাই বোন বন্ধু এবং প্রতিবেশীর সঙ্গেও যোগ নেই কারো
আপনার ভাই বোন বন্ধু প্রতিবেশী! কারা?
বললেন- সংযম আমার ভাই, সহিষ্ণুতা বোন
নির্লোভ আমার বন্ধু পরিমিতি আমার প্রতিবেশী
আর জ্ঞান আমার ঘনিষ্ঠ আত্মীয়
এছাড়া পরিতৃপ্তি আমার সঙ্গী
স্থিরতার ফুলে ছড়ায় আমার খুশবু
আমার গহীনে শেকড় গেঁড়ে উঁচু হয় জ্ঞানী-বৃক্ষ
আপনার বাড়ি?
অল্পে তুষ্ট হৃদয় আমার বসতঘর

আরো পড়ুন : রোদ-বৃষ্টির খেলা

Share this news as a Photo Card