শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

ছাড় পাবে না দুই উপদেষ্টার এপিএস : দুদক

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও।

অভিযোগ উঠেছে, তারা তদবির বাণিজ্য ও ফ্যাসিবাদের দোসর চিকিৎসক-প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এই দুই সহকারী একান্ত সচিবের (এপিএস) দুর্নীতির এসব অভিযোগের বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

তিনি বলেন, দুর্নীতির যেসব বিষয় গণমাধ্যমে প্রকাশিত হয় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সে বিষয়গুলো বিবেচনা করে থাকি।

আক্তার হোসেন বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কোনোভাবেই ছাড় পাওয়ার সুযোগ নেই তাদের।

তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন কিনা প্রশ্নে দুদক মহাপরিচালক বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত সোমবার (২১ এপ্রিল) আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অফিস করছেন না। উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে।

হারুনের ফ্ল্যাট-প্লট জব্দের আদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ছাড় পাবে না দুই উপদেষ্টার এপিএস : দুদক

আপডেট সময় ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫