শিরোনাম :
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপের প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত

আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গতকাল বুধবার (১৪ মে) ঘটনাস্থলে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার ও শোরগোল করতে থাকে। বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই সামনের দিক থেকে মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। এতে কথা শেষ না করেই তিনি ঘটনাস্থল ছেড়ে যান।

বুধবার রাতের এ ঘটনার কিছুক্ষণ পরেই নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এ কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন—আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন। কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে।’

‘মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কি না জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যক্কারজনক আচরণ পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া’, যোগ করেন হাসনাত আবদুল্লাহ।

এনসিপির এই নেতা বলেন, ‘সমালোচনা গণতান্ত্রিক অধিকার—কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আচরণও সন্দেহজনক। সব জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও সেটির বিষয়ে কেন এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, সেটিও এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করতে হবে বলে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ।

শাহবাগ ব্লকেডে আপত্তিকর স্লোগান, দায় নেবে না এনসিপি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপের প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত

আপডেট সময় ১১:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫