শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

সাভারে শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলিফ আহাম্মেদ সিয়াম (১৬) নামে এক স্কুল ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আলিফ আহমেদ সিয়াম সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মামলার বাদী নিহত সিয়ামের বাবা বুলবুল কবির।

আসামিদের বিরুদ্ধে গুলিবর্ষণ করে হত্যা, হত্যার হুকুম, প্ররোচনাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকার ছাত্র-জনতা একত্রিত হয়ে লংমার্চ করে ঢাকা অভিমুখে রওয়ানা হয়।

দুপুর দুইটার দিকে লংমার্চটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার বাসস্ট্যান্ডে পৌঁছালে প্রাণনাশের উদ্দেশ্যে প্রাণঘাতি আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে মিছিলের অগ্রভাগে থাকা আলিফ আহাম্মেদ সিয়াম মাথায় গুলিবিদ্ধ হয় এবং গুলি কপালে লেগে পেছন দিয়ে বের হয়ে যায়।

আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকেলে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা ছাড়াও মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, ঢাকার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আসামি করা হয়েছে।

পিলখানা হত্যাকাণ্ড প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাভারে শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আপডেট সময় ১২:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫