শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চান ঋতুপর্ণা

বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়েছে মেয়েরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে রোববার দিনগত রাত দুইটার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাতেই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিলের আম্ফি থিয়েটারে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। রাত ৩টা ১৫ মিনিটে আফঈদারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) নির্বাহী কমিটির সদস্যরা।

রাত গভীর হলেও আফঈদা-ঋতুপর্ণাদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন হাজারখানেক দর্শক। তাদের মুখে ছিল ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি।

মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশের ইতিহাস গড়ার কারিগর ঋতুপর্ণা চাকমা। এত রাতে বরণ করে নেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তিনি। তারপর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও আলাদা করে ধন্যবাদ জানান এই ফুটবলার।

ঋতুপর্ণা জানালেন বড় স্বপ্নের কথা। বাংলাদেশকে শুধু এশিয়াতে সীমাবদ্ধ রাখতে চান না, বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান এই ফুটবলার।

ঋতুপর্ণা বলেন , ‘আমরা আজকের যে পর্যায়ে এসেছি, এটা একটা টিমওয়ার্ক। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। বাংলাদেশের মেয়েরা জানে কীভাবে কঠিন পরিস্থিতিতে ফাইট করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই।’

কোচ পিটার বাটলার শুরুতেই বাংলায় ‘আসসালামু আলাইকুম’ বলে বক্তব্য শুরু করেন। মেয়েদের এই সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রমের কথা শোনান তিনি। জানান, তাদের এই জয় সম্ভব হতো না যদি মেয়েরা নিজেদের শেষবিন্দুও ঢেলে না দিতো।

রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ফিরল বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চান ঋতুপর্ণা

আপডেট সময় ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫