শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

মালয়েশিয়ায় ভিসার জন্য কীভাবে আবেদন করবেন?

বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য নিয়মিত পাসপোর্টে ভিসা আবশ্যক। এই ভিসায় সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত অবস্থান করা যায়।

তবে কূটনৈতিক বা সরকারি পাসপোর্টধারীরা ২০১৪ সালের বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভিসা ছাড়াই সামাজিক সফরে যেতে পারেন। তারা মালয়েশিয়ায় পৌঁছে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিজিট পাস পান। পড়াশোনা, চাকরি বা প্রশিক্ষণের মতো দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রেও ভিসা প্রয়োজন।

কীভাবে আবেদন করবেন?
মালয়েশিয়ার ভিসার জন্য অনলাইনে eVISA প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন জমা দিতে হবে নিজ দেশ থেকেই। আবেদন ওয়েবসাইট [http://malaysiavisa.imi.gov.my]। সব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিতে হবে, অন্যথায় আবেদন বাতিল হতে পারে। অনুমোদিত ভিসা অবশ্যই এ৪ সাইজ কাগজে প্রিন্ট করে প্রবেশপথে দেখাতে হবে।

ফি কত?
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ২০ রিঙ্গিত (প্রায় ৬০০ টাকা)। প্রসেসিং ফি ১০৫ রিঙ্গিত (প্রায় ২ হাজার ৫০০ টাকা)। এছাড়া অনলাইন পেমেন্ট পদ্ধতির ওপর নির্ভর করে বাড়তি কনভেনিয়েন্স ফি দিতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র
সামাজিক সফরের (Visa Without Reference) জন্য আবেদন করতে প্রয়োজন হবে—

* মূল পাসপোর্ট ও ফটোকপি
* পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম
* দুই কপি ছবি
* ফিরতি টিকেট
* গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট
* হোটেল বুকিংয়ের কপি
* প্রয়োজনে আমন্ত্রণপত্র, ব্যবসার নিবন্ধনপত্র, বিবাহ সনদ বা জন্মসনদ

অন্যদিকে শিক্ষার্থী, প্রবাসী বা পেশাজীবীদের জন্য ভিসা (Visa With Reference) ইমিগ্রেশন বিভাগের অনুমোদনের ভিত্তিতে ইস্যু করা হয়।

ভিসার মেয়াদ
সিঙ্গেল এন্ট্রি ভিসা (এসইভি) একবার প্রবেশের জন্য বৈধ থাকে এবং ইস্যুর তারিখ থেকে তিন মাস পর্যন্ত কার্যকর। মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) একাধিকবার প্রবেশের অনুমতি দেয়, তবে তা নির্দিষ্ট শর্তসাপেক্ষ।

মেডিকেল ট্যুরিজম

চিকিৎসার উদ্দেশ্যে মালয়েশিয়া ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরা সামাজিক সফরের ভিসার জন্য আবেদন করতে পারেন। এজন্য মালয়েশিয়ান হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)-এর অনুমোদিত অংশীদারের মাধ্যমে আবেদন জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিতে হবে।

অতিরিক্ত তথ্যের জন্য dhaka@imi.gov.my ঠিকানায় ইমেইলে যোগাযোগ করতে পারেন।

সূত্র: হাইকমিশন অব মালয়েশিয়া, ঢাকা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মালয়েশিয়ায় ভিসার জন্য কীভাবে আবেদন করবেন?

আপডেট সময় ০৮:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫