সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকাল সাড়ে ১০টার দিকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবার কথা ছিল।

সুপ্রিম কোর্ট সূত্র বলছে, রোববার (১১ আগস্ট) থেকে বিচার কাজ শুরু হবে কি না। অথবা উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ বিষয়ে আলোচনা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলনে যে দাবি করেছে সেটিও আলোচনা হওয়ার কথা ছিলো এই বৈঠকে।

এর আগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে প্রধান বিচারপতির এ সভা ডাকার বিষয়টি তুলে ধরেন।

তিনি লেখেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ দাবি করেছেন প্রধান বিচারপতির।

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার আগে এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেন রাষ্ট্রপতি। যেখানে রুলিং দিয়ে বর্তমান পরিস্থিতিতে এটিকেই সঠিক পন্থা বলা হয়। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশে ছেড়ে যান শেখ হাসিনা। এরপর সাংবিধানিক সংকট তৈরি হয়। পদত্যাগের দাবি ওঠে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

আপডেট সময় ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪