শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের স্বপ্ন শেষ, দায় স্বীকার করলেন হৃদয় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঢাকার যানজট কমাতে পুরোনো বাস সরানোসহ সরকারের চার উদ্যোগ সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

কমলার সঙ্গে নতুন বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে হোয়াইট হাউসে যাওয়ার প্রতিযোগিতায় কমলা হ্যারিসের সঙ্গে নতুন করে আয়োজিত কোনো বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পেয়ে দুই প্রার্থীই এখন সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন। খবর এএফপির।

রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মাত্র দুদিন আগে ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে তাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তবে কমলা হ্যারিসের পাল্টা আক্রমণে আত্মরক্ষামূলক অবস্থানে চলে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ বছরের জুন মাসে সাবেক প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে অংশ নিয়ে ভালোভাবেই তা শেষ করেছিলেন ট্রাম্প। বিতর্কে জো বাইডেন নাস্তানাবুদ হন ট্রাম্পের কাছে এবং এরপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। পরে কমলা হ্যারিসকে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। সেই ধারবাহিকতায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় ট্রাম্প-হ্যারিস বাকযুদ্ধ।

এদিকে, ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লেখেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’

ট্রাম্প দাবি করেন, ‘ফলাফল দেখাচ্ছে যে আমি কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে বিজয়ী হয়েছি।’ তবে বিভিন্ন তাৎক্ষাণিক জরিপে দেখা গেছে হ্যারিসই অপেক্ষাকৃত ভালো করেছেন, যা কিনা সাড়ে ছয় কোটিরও বেশি মার্কিন নাগরিক সরাসরি দেখেছিলেন।

অন্যদিকে, সুইং স্টেট নর্থ ক্যারোলাইনাতে অবস্থানরত কমলা হ্যারিস বলেছেন, তিনি আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকটি বিতর্কে অংশ নিতে চান। তবে তিনি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শুনেছেন কিনা তা জানা যায়নি।

আরো পড়ুন : প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র?

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লিফলেট বিতরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কমলার সঙ্গে নতুন বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪