শিরোনাম :
সিরাজগঞ্জে বাস উল্টে খাদে, চল্লিশ জন আহত
-
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ১১:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- 257
সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শহর থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে হৃদয় এন্টারপ্রাইজের একটি বাস কাজীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি ছোনগাছা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দানিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৪০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি আহতদের চিকিৎসা চলমান রয়েছে।
ট্যাগস
রাজশাহী বিভাগ
জনপ্রিয় সংবাদ





















