শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয় যেসব কারণে ঢাকার যানজট,সমাধান হবে কি কোনদিন? মাদারীপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণে আহত ৫ শিক্ষার্থী বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন নতুন চার নেতা

নিজস্ব

মন কি তোমার ইতিহাস হতে পারে
হৃদয় কি পারে সভ্যতা ছুঁয়ে দিতে
বুক কি এঁকেছে ভূগোলের কোনো দাগ
জীবন পারো কি নিজস্ব করে নিতে।
স্বপ্ন তোমার কবিতা কখনো হয়
কল্প কি হয় গল্পের মতো কিছু
আবেগের ঢেউ হয় কি গানের বাণী
স্মৃতির বাঁশরি ডাকে কি তোমার পিছু।
পাথরে কখনো ফোটাতে পারো কি ফুল
হও কি কখনো কোমল মাটির ঘ্রাণ
কিংবা ফলের নুয়ে পড়া ডাল হয়ে
পরিতৃপ্তির গন্ধে ভরাও প্রাণ!
লোভের তৃষ্ণা নিভিয়ে চলো কি পথ
লালসা পেরিয়ে অল্পে তুষ্ট হও
দুর্দিনে একা দুঃসাহসের জোশে
নিত্য নতুন স্বপ্নের কথা কও
যে ঝড়ে সবাই নিরাশার ছবি আঁকে
তুমি কি আশার আকাশ আঁকতে পারো
ভয়াল রাতের পর্দা ছিন্ন করে
নতুন দিনের সূর্য আনতে পারো!
সবাই যেখানে অন্ধের মতো ছোটে
তুমি কি জ্বালাও বিবেক দৃষ্টি বাতি
ঐতিহ্যের মিনার একাকী তোলো
যেখানে জাতির সবাই আত্মঘাতি!
সকলেই হোক স্বার্থের কাছে নত
সত্যের দিকে তুমি হও ক্রমাগত!।

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন নতুন চার নেতা

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিজস্ব

আপডেট সময় ০১:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

মন কি তোমার ইতিহাস হতে পারে
হৃদয় কি পারে সভ্যতা ছুঁয়ে দিতে
বুক কি এঁকেছে ভূগোলের কোনো দাগ
জীবন পারো কি নিজস্ব করে নিতে।
স্বপ্ন তোমার কবিতা কখনো হয়
কল্প কি হয় গল্পের মতো কিছু
আবেগের ঢেউ হয় কি গানের বাণী
স্মৃতির বাঁশরি ডাকে কি তোমার পিছু।
পাথরে কখনো ফোটাতে পারো কি ফুল
হও কি কখনো কোমল মাটির ঘ্রাণ
কিংবা ফলের নুয়ে পড়া ডাল হয়ে
পরিতৃপ্তির গন্ধে ভরাও প্রাণ!
লোভের তৃষ্ণা নিভিয়ে চলো কি পথ
লালসা পেরিয়ে অল্পে তুষ্ট হও
দুর্দিনে একা দুঃসাহসের জোশে
নিত্য নতুন স্বপ্নের কথা কও
যে ঝড়ে সবাই নিরাশার ছবি আঁকে
তুমি কি আশার আকাশ আঁকতে পারো
ভয়াল রাতের পর্দা ছিন্ন করে
নতুন দিনের সূর্য আনতে পারো!
সবাই যেখানে অন্ধের মতো ছোটে
তুমি কি জ্বালাও বিবেক দৃষ্টি বাতি
ঐতিহ্যের মিনার একাকী তোলো
যেখানে জাতির সবাই আত্মঘাতি!
সকলেই হোক স্বার্থের কাছে নত
সত্যের দিকে তুমি হও ক্রমাগত!।

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.

Share this news as a Photo Card