শিরোনাম :
উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার লঘুদণ্ড মওকুফ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে আইনের ফাঁকফোকরে অপরাধীদের বেশি দিন আটকে রাখা যায় না : আইজিপি হাকিমাবাদে বার্ষিক ঈদ-এ-মিলাদুন্নবী স. মহফিল অনুষ্ঠিত নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

বস্তিবাসীদের ভাড়াবিহীন ফ্ল্যাট, বর্জ্য-বিদ্যুৎ, মোংলা বন্দরে— চীনের বিনিয়োগ

ঢাকা-১৭ আসনের অন্তর্গত কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকার বাসিন্দাদের জন্য দশ হাজার কোটি টাকার একটি বৃহৎ আবাসন প্রকল্পের প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। বিশতলা ভবনের ছোট ছোট ইউনিটে গড়ে ওঠা এই ফ্ল্যাটগুলোতে বসবাসকারীদের কোনো ভাড়া গুনতে হবে না, শুধু গ্যাস, পানি ও বিদ্যুতের বিল পরিশোধ করলেই চলবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।

সচিবালয়ে মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি পর্যায়ক্রমে বাস্তবায়নে চীনের সম্মতি মিলেছে। বৈঠকে সচিব মো. শহিদুল হাসানও উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জানান, সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্কে এক ঐতিহাসিক ও সোনালি সময় তৈরি হয়েছে।

শুধু আবাসন নয়, জ্বালানি ও নগর অবকাঠামোতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। আমিনবাজার ল্যান্ডফিলে চীনা প্রতিষ্ঠান সিএমইসির মাধ্যমে চলমান বর্জ্য-বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে, আর জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার লক্ষ্য ধরা হয়েছে ২০২৮ সালের আগস্ট-সেপ্টেম্বর নাগাদ। দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলের বর্জ্য নিয়েও পাওয়ার চায়নার সঙ্গে আলোচনা চলছে।

দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের অসমাপ্ত কাজে অর্থায়নের নিশ্চয়তাও দিয়েছে চীন, যার মাধ্যমে গুলশান, বারিধারা ও বনানী যুক্ত হবে স্যুয়ারেজ নেটওয়ার্কে। সরকারি ভবন, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ছাদে নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগে আগ্রহী দেশটি।

সমুদ্রবন্দর খাতেও এগোচ্ছে সহযোগিতা—মোংলা বন্দরের উন্নয়নে দ্রুতই কাজ শুরুর পাশাপাশি মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে একটি সংযোগ স্থাপনেও কাজ করবে চীন, জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

উত্তরাধিকারসূত্রে পাওয়া ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হরমুজ প্রণালিতে সৌদি ট্যাংকারে ইরানি হামলা, নিহত দুই নাবিক

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বস্তিবাসীদের ভাড়াবিহীন ফ্ল্যাট, বর্জ্য-বিদ্যুৎ, মোংলা বন্দরে— চীনের বিনিয়োগ

আপডেট সময় ০২:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬