শিরোনাম :
ইঞ্জিনের অভাবে থমকে মালবাহী ট্রেন, পাঁচ বছরে সক্ষমতা প্রায় অর্ধেক ইউরোপ জুড়ে বিক্ষোভের আগুন জোটের ভেতরে জোট, স্থানীয় নির্বাচন ঘিরে ১১ দল ভাঙনের পথে গণবিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ,দাঙ্গা এড়াতে কাঁদানে গ্যাস ও গ্রেপ্তার হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে

ইউরোপ জুড়ে বিক্ষোভের আগুন

ইউরোপের বিভিন্ন দেশে নানা দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও পেনশন ও আবাসন সংকট, কোথাও শিক্ষা ও দুর্নীতি, আবার কোথাও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাস্তায় নেমেছেন মানুষ। কয়েকটি দেশে এসব কর্মসূচি গড়িয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষে।

আগের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে ইউরোপের বিভিন্ন রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ, কোথাও কোথাও দায়িত্ব পালন করতে দেখা গেছে সেনাবাহিনীকেও।

ফ্রান্সে সংঘর্ষ, গ্রেপ্তার ২ হাজার ৪০০

ফ্রান্সের কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দেশটিতে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার সদস্য। শুধু প্যারিসেই আহত হয়েছেন প্রায় ১০০ বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দা।

তিরানায় কাঁদানে গ্যাস

আলবেনিয়ার রাজধানী তিরানায় শনিবার সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অক্টোবরের মাঝামাঝি থেকে চলা ধারাবাহিক সংঘর্ষের মধ্যে সরকারি ভবনে হামলার ঘটনাও ঘটেছে। আটক করা হয়েছে কয়েক ডজন বিক্ষোভকারীকে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারী ও পুলিশ মিলিয়ে আহত হয়েছেন ৩০০ জনের বেশি।

যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয়ে উত্তাল ইতালি

ইতালির মিলান, রোম, তুরিন, নেপলস, বোলোনিয়া ও ফ্লোরেন্সসহ কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তাঁদের কেউ কেউ বোতল, পাথর ও আতশবাজি ছুড়েছেন বলে জানা গেছে। দেশটির পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার আটটি শহরের বিক্ষোভ থেকে নয়জনকে গ্রেপ্তার এবং ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক।

মাদ্রিদে পেনশনের দাবি, লিসবনে আবাসনের

স্পেনের রাজধানী মাদ্রিদে পেনশনভোগী ও তাঁদের সমর্থকেরা অবসরকালীন অধিকার রক্ষার দাবিতে মিছিল করেন। তাঁদের প্রধান দাবিগুলো হলো:

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়ানো, ন্যূনতম পেনশন ন্যূনতম মজুরির সমান করা, নারী-পুরুষের পেনশন বৈষম্য কমানো এবং সরকারি পেনশনব্যবস্থা বেসরকারীকরণের উদ্যোগ ঠেকানো।

অন্যদিকে পর্তুগালের রাজধানী লিসবনে সাশ্রয়ী আবাসনের দাবিতে বিক্ষোভ করেছেন মানুষ।

ইউরোপের এই আন্দোলনগুলো জীবনযাত্রার ব্যয়, সামাজিক অধিকার ও সরকারি নীতির বিরুদ্ধে জমে থাকা অসন্তোষের চিত্র তুলে ধরছে।

সূত্র: ইউরোনিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মায়ের মঙ্গলসূত্র বন্ধকের আড়াই কোটি বিনিয়োগে আয় ১১০ কোটি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইউরোপ জুড়ে বিক্ষোভের আগুন

আপডেট সময় ০১:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬