শিরোনাম :
পূজায় তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যয় নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথমবার পারমাণবিক বিক্রিয়া, নভেম্বরের শেষে গ্রিডে বিদ্যুৎ সৌদি আরব থেকে এক সপ্তাহে বিতাড়িত ১০ হাজার বাংলাদেশি হামে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩ সেবার মান বাড়লে চিকিৎসায় বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মারুবেনির বৈঠক, আলোচনায় এআই ডেটা সেন্টার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ট্রাইব্যুনালে পাকিস্তানের খাইবারে জরুরি অবস্থা জারি, পিটিআই সরকারের কার্যক্রম স্থগিত

সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে :স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে ২০১৯-২০ ও ২০২১ সালে চলতি বছরের থেকেও বেশি ডেঙ্গুর প্রকোপ ও মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত সমন্বিত ইপিআই, এইচপিভি টিকাদান, ই-ট্র্যাকার ও স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালায়ে যোগদান করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এছাড়াও তিনি বলেন, গত ৬ মাসে সরকারের উদ্যোগে চিকিৎসক,নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফিরেছে। হামের প্রকোপ ও ডেঙ্গু নিয়ে তিনি বলেন, চিকিৎসকরা কাজ করছেন ,মৃত্যুর হার কমাতে সারাদেশে ক্যাম্পেইন চলছে। দেশে দুইকোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। সেই ক্যাম্পেইন চলমান রয়েছে।ডেঙ্গুর বিষয়ে গত ৪ মাস আগে থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।সেগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। সেপ্টম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসে প্রকোপ বাড়তে পারে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। কয়েকটি বিভাগের সমন্বয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কাজ করছে তাতে সিটি কর্পোরেশন গুলোয় দারুণ ভূমিকা রাখছে।

এছাড়াও এই সফরে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে স্বাস্থ্য বিভাগের ডিজি। পরে তিনি গণমাধ্যমকে জানান, হাম বা ডেঙ্গুর মতো রোগ নিয়ন্ত্রে প্রাথমিক ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পূজায় তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাকিস্তানের খাইবারে জরুরি অবস্থা জারি, পিটিআই সরকারের কার্যক্রম স্থগিত

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সরকারের সমন্বিত পদক্ষেপে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে :স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬