সিরাজগঞ্জে আলো, ফুল আর গানের আবহে উদযাপিত হয়েছে সঙ্গীত পাঠশালার ষষ্ঠ বর্ষপূর্তি। দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে অংশ নেন শিল্পী ও দর্শকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি এবং মডেল ও অভিনেত্রী রাত্রি।
গত বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠান হয়। সন্ধ্যা থেকেই একাডেমি প্রাঙ্গণে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর কায়েম সবুজ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন।
দর্শকদের অনুরোধে ওমর সানি ও রাত্রি নৃত্য পরিবেশন করেন। সঙ্গীত পাঠশালার সভাপতি মোছাম্মৎ রুখসানা পারভীন মুন্নির নেতৃত্বে প্রতিষ্ঠানের শিল্পীরা দেশাত্মবোধক গান, লোকসংগীত, আধুনিক গান ও নৃত্য পরিবেশন করেন। ‘বাংলার ঐতিহ্য’ শিরোনামের সংগীত পরিবেশনা দর্শকদের নজর কাড়ে।
মোছা. সাফিয়া সুলতানা, সিরাজগঞ্জ 

























