শিরোনাম :
পূজায় তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার জনগণের অর্থের প্রতিটি পয়সার সঠিক ব্যয় নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথমবার পারমাণবিক বিক্রিয়া, নভেম্বরের শেষে গ্রিডে বিদ্যুৎ সৌদি আরব থেকে এক সপ্তাহে বিতাড়িত ১০ হাজার বাংলাদেশি হামে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩ সেবার মান বাড়লে চিকিৎসায় বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মারুবেনির বৈঠক, আলোচনায় এআই ডেটা সেন্টার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ট্রাইব্যুনালে পাকিস্তানের খাইবারে জরুরি অবস্থা জারি, পিটিআই সরকারের কার্যক্রম স্থগিত

মোদির পতন দেখার অপেক্ষায় আছি:  আসিফ নজরুল

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

দুপুর ১টা ১৯ মিনিটে দেওয়া ওই পোস্টের শুরুতে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

এরপর তিনি একটি প্রশ্ন তোলেন, মোদির পতন হলে কি তাঁর দেশ বদলে যাবে? নিজেই উত্তর দিয়ে লেখেন, ‘কিছুটা তো বদলাবেই।’ তাঁর মতে, অন্তত ‘অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি’ কিছুটা হলেও হোঁচট খাবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘নিঃসঙ্গ নেতানিয়াহুর’ একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্যও ‘হয়তো কিছুটা কমবে’ বলে আশা প্রকাশ করেন এই অধ্যাপক।

পোস্টের শেষাংশে তিনি যোগ করেন, মোদি ও তাঁর রাজনীতির বলি হয়ে ‘এ দেশের মানুষ’ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তাঁর ভাষ্য, মোদির পতন হলে তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। সবশেষে তিনি লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পূজায় তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাকিস্তানের খাইবারে জরুরি অবস্থা জারি, পিটিআই সরকারের কার্যক্রম স্থগিত

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোদির পতন দেখার অপেক্ষায় আছি:  আসিফ নজরুল

আপডেট সময় ০৩:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬