শিরোনাম :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

সস্ত্রীক ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল

সস্ত্রীক পবিত্র ওমরাহ পালন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সৌদি আরবে স্ত্রীকে নিয়ে গিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ মে) স্থানীয় সময় এশার নামাজের পরে বিএনপির মহাসচিব ও তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম ওমরাহ পাললন করেন।

সৌদি আরবের মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপির মহাসচিব শনিবার এশার নামাজের পর ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা কাবা শরিফে তাঁরা নামাজ আদায় করেছেন।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করে দেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন বিএনপির মহাসচিব।’

মক্কা বিএনপির এ নেতা আরও বলেন, ‘আজ রোববার তাঁরা মক্কায় আছেন। তারা মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো যেমন, আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মাকামে ইব্রাহিম, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লায় যাবেন। এরপর আগামীকাল সোমবার মক্কা থেকে জেদ্দা যাবেন।

গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনায় পৌঁছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগামী ৮ মে দেশে ফেরার কথা রয়েছে।

আরো পড়ুন : আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের পিটুলি মাংস: বাপ-দাদার আমল থেকে চলে আসা স্বাদের ঐতিহ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সস্ত্রীক ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪