ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি
মোংলায় প্রতিবাদী সাইকেল র‌্যালিতে বক্তারা

জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে

জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করো। যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করো। ঋণ নয় আমরা ক্ষতিপূরণ চাই। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।
১৫ নভেম্বর শুক্রবার সকালে মোংলার মিঠাখালী বাজারে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা’র আয়োজনে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা ) এর গীতিকার মোল্লা আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ।
প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ  বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবীকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ভবিষ্যত ্ও অর্থনীতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে দিতে হবে।
সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ন্যায্য সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর চাই। জীবাশ্ম জ্বালানি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। তাই আমরা সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানাই।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় প্রতিবাদী সাইকেল র‌্যালিতে বক্তারা

জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে

আপডেট সময় ০৪:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করো। যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করো। ঋণ নয় আমরা ক্ষতিপূরণ চাই। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।
১৫ নভেম্বর শুক্রবার সকালে মোংলার মিঠাখালী বাজারে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা’র আয়োজনে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা ) এর গীতিকার মোল্লা আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ।
প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ  বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবীকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ভবিষ্যত ্ও অর্থনীতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে দিতে হবে।
সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ন্যায্য সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর চাই। জীবাশ্ম জ্বালানি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। তাই আমরা সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানাই।
আরো পড়ুন : মোংলা দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কলেজের নবীনবরণ