শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে গুরুতর আহত

​বাগেরহাটের মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বনি মোল্লা (১৮) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে গুরুতর আহত বনি মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
​মঙ্গলবার সন্ধ্যায় মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শামছুর রহমান সড়ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আজ বুধবার সকালে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন।
​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী হারুন খাঁ (৫২) ও তাঁর ছেলে মাহি হোসেন অপুর (২০) সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে।
 স্থানীয়দের ভাষ্যমতে, হারুন খাঁ আওয়ামী লীগ সরকারের আমলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নেতা শেখ তন্ময়ের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় প্রভাবশালী ছিলেন।
 রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও, বর্তমানে স্থানীয় কিছু বিএনপি নেতার সঙ্গে আঁতাত করে তিনি এলাকায় পুনরায় বেপরোয়া হয়ে উঠেছেন। সম্প্রতি ভুক্তভোগী পরিবার ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
​ভুক্তভোগীর মা আছমা আক্তার বেবী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ছেলে বনি মোল্লা স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় হারুন খাঁর নেতৃত্বে মাহি হোসেন অপুসহ ১০-১২ জন ব্যক্তি লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে বনির ওপর হামলা চালান। হামলায় বনির ঠোঁট কেটে যায়, সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং ডান হাতের কনুই ভেঙে যায়।
​স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত বনিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
​এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, জমি নিয়ে বিরোধ থাকলেও এটি ষড়যন্ত্র ও হয়রানিমূলক।
​মোংলা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, “হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে গুরুতর আহত

আপডেট সময় ০৯:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬