শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

মুজাক্কেরুল ইসলাম, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা:

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগান সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সারা দেশে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আত্রাইয়েও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, সহসভাপতি এস এম মঞ্জুরুল আলম মঞ্জু, মোঃ সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা ও মোঃ আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী খেলায় পাঁচুপুর ও আহসানগঞ্জ ইউনিয়নের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। মাঠে দুই ইউনিয়নের প্রতিযোগীদের অংশগ্রহণে খেলাধুলা ঘিরে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় মাঠে উপস্থিত দর্শকেরা খেলা উপভোগ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মূল লক্ষ্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।

এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আত্রাই উপজেলায় এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে বলে আয়োজকেরা জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

আপডেট সময় ০৬:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬