শিরোনাম :
১০ মিনিটে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা আক্রমণের জবাবের নির্দেশ খামেনির সিসিটিভিতে তাহসিফের সাথে দেখা যাওয়া নারীকে গ্রেফতার মজুরির দাবিতে উত্তাল সাভার-গাজীপুর, মিরপুরে সংঘর্ষ, ৮০ কারখানায় ছুটি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে চান ডেসটিনির রফিকুল আমীন শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের সোমবার থেকে নিবন্ধন ছাড়া সড়কে নামতে পারবে না ই-রিকশা পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে : এএফইডি হ্যাকিংয়ে বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, ৯০ শতাংশই উদ্ধার ৩০ হাজার টাকার দাবিতে কর্মবিরতি, উত্তপ্ত গাজীপুর ও মিরপুর, আশুলিয়া

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে পীরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মশা নিধন কার্যক্রম, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেল বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ থানার (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী, গোলাম মোস্তফা,সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার পাশাপাশি সরকারি প্রশিক্ষণ ও ঋণ সহায়তার যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, যুব সংগঠনের সদস্য এবং প্রশিক্ষণরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রতিহিংসা ও প্রতিষ্ঠান দখলের নীল নকশার অংশ হিসেবেই আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিলঃ রফিকুল আমীন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৩০ হাজার টাকার দাবিতে কর্মবিরতি, উত্তপ্ত গাজীপুর ও মিরপুর, আশুলিয়া

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে পীরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

আপডেট সময় ০৪:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬