ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

মোংলায় বহুল আলোচিত তালুকদার আখতার ফারুক গ্রেপ্তার

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলার বহুল আলোচিত ধর্নাঢ্য ব্যবসায়ী তালুকদার আখতার ফারুক (৬০) অবশেষে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। রোববার পুলিশ তাকে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলেও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেছিলেন। মামলায় তার বিরুদ্ধে দুশ্চরিত্র, লম্পট ও একাধিক বিবাহ পাগল মানুষ বলে অভিযোগ আনা হয়।
মামলার বরাত দিয়ে মোংলা থানার পুলিশ জানায়, তালুকদার আখতার ফারুক বছর দুয়েক আগে জরিনা বেগম  ৩৭ বছরের এক দরিদ্র নারীকে বিয়ে করার পর থেকেই নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ শনিবার রাত ৯টায় নিজ মালিকানাধীন শহরের সিঙ্গাপুর আবাসিক হোটেলে ওই নারীকে তালুকদার আখতার ফারুক ও তার হোটেলের ম্যানেজার আক্তার হোসেন মিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালায়।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই মোংলা থানায় মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আখতার ফারুক ও তার সহযোগী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে।
উল্লখ্য, বিপুল পরিমাণ অর্থ বৃত্তের মালিক হলেও তালুকদার আখতার ফারুকের বিরুদ্ধে ডজন ডজন বিয়ে করার কারণে তিনি শহরে বেশ সমালোচিত।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় বহুল আলোচিত তালুকদার আখতার ফারুক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলার বহুল আলোচিত ধর্নাঢ্য ব্যবসায়ী তালুকদার আখতার ফারুক (৬০) অবশেষে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। রোববার পুলিশ তাকে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির মোংলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলেও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেছিলেন। মামলায় তার বিরুদ্ধে দুশ্চরিত্র, লম্পট ও একাধিক বিবাহ পাগল মানুষ বলে অভিযোগ আনা হয়।
মামলার বরাত দিয়ে মোংলা থানার পুলিশ জানায়, তালুকদার আখতার ফারুক বছর দুয়েক আগে জরিনা বেগম  ৩৭ বছরের এক দরিদ্র নারীকে বিয়ে করার পর থেকেই নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ শনিবার রাত ৯টায় নিজ মালিকানাধীন শহরের সিঙ্গাপুর আবাসিক হোটেলে ওই নারীকে তালুকদার আখতার ফারুক ও তার হোটেলের ম্যানেজার আক্তার হোসেন মিলে মারধরসহ শারীরিক নির্যাতন চালায়।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই মোংলা থানায় মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আখতার ফারুক ও তার সহযোগী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে।
উল্লখ্য, বিপুল পরিমাণ অর্থ বৃত্তের মালিক হলেও তালুকদার আখতার ফারুকের বিরুদ্ধে ডজন ডজন বিয়ে করার কারণে তিনি শহরে বেশ সমালোচিত।
আরো পড়ুন : সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী মৎস্য দূর্বত্তচক্রের দু’সদস্য আটক